1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১১.৫৭ পিএম
  • ১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপি চেয়ারম্যান বা প্রধানমন্ত্রীই ছিলেন না। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে প্রোজ্জ্বল ব্যক্তিত্ব তিনি। দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক আন্দোলনের সাহসী ও অনুকরণীয় নেতা ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের অবহেলিত নারীসমাজকে সমাজের মূলধারায় নিয়ে এসেছিলেন তিনি। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে। নেত্রীর গণতান্ত্রিক সংগ্রামকে বুকে ধারণ করে দেশে গণতন্ত্র ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
১১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অলিরবাজারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা, উপজেলা বিএনপিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, নির্বাচন হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার ধাপ। কিন্তু জনগণের প্রতিনিধি যাতে ক্ষমতায় আসতে না পারে নানা মহল ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই সংগ্রামে উদবুদ্ধ হয়ে বিরাজনীতিকরণের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট শেরেনূর আলী, রেজাউল হক, ফুল মিয়া, পৌর বিএনপির সদস্যসচিব মোরশেদ আলম, বিশিষ্ট আব্দুর রহমান, অলি মিয়া, আমিরুল ইসলাম, শিব্বির আহমদ, দিলু মিয়া, আব্দুল কাদির প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!