1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১২.১২ এএম
  • ২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে মাদক মামলায় দুই বছরের দ-প্রাপ্ত আসামি মাসুক মিয়াকে এবার ৮৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব ৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুরের সলুকবাদ ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালায় র‌্যাবের টহল দল। র‌্যাবের উপস্থিতি ঠের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পালিয়ে গেলেও ইয়াবাসহ একই উপজেলার হালাবাদি গ্রামের মাসুক মিয়া র‌্যাবের হাতে আটক হয়। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে মাদক আইনে মামলা দিয়ে বিশ্বম্ভরপুর থানায় হস্থান্তর করা হয়েছে। এর আগেও মাসুক মাদক আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দ-িত বলে জানান তিনি।
তিনি আরো বলেন, যথাযত আইন মেনে আমরা পুলিশের কাছে আসামিকে হস্থান্তর করেছি। র‌্যাব আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ চলমান আছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!