1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে ২৬ প্রার্থী মনোনয়ন বৈধ, বাতিল ১৩ জনের

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১১.১৭ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের পাঁচটি বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ ১৩জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। শনিবার দিনভর যাছাই বাছাই শেষে ১৩ জনের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ১৩ জনের বাতিল হওয়ায় ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৬জনের মনোনয়নত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকা, আয়কর পরিশোধ না করাসহ নানা কারণে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
সুনামগঞ্জ-১ আসনে নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী মুজাম্মিল হক তালুকদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে যাছাই বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, আনিসুল হক, জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান ও ইসলামি আন্দোলনের রফিকুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্রে প্রস্তাবকারীর স্বাক্ষরে গরমিল থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বর্তমানে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী পাভেল, জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট শিশির মনির, কমিউনিস্ট পার্টির প্রার্থী নিরঞ্জন দাস, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা শুয়াইব আহমদ, খেলাফত মজলিসের প্রার্থী মোঃ সাখাওয়াত হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জ-৩ আসনে নিয়মিত আয়কর পরিশোধ না না করায় সদ্য এবি পার্টিতে যোগ দিয়ে মনোনয়ন পাওয়া সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে প্রস্তাবকারীর স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খানের ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, জামায়াত মনোনীত প্রার্থী ইয়াসিন খান, খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের শাহীনূর পাশা চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবিদুল হক, খেলাফত মজলিস প্রার্থী মো. আমিরুল ইসলাম ও এলডিপির প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়ন বাতিল করা হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন, জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট শামস উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শহিদুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সুনামগঞ্জের-৫ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, মোশাহিদ আলী তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলন, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, জামায়াতের আবু তাহির মো. আব্দুস সালাম, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদির এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, খুব সতর্কভাবে যাছাইবাছাই করা হয়েছে। যাদের কাগজপত্রে গরমিল ও ত্রুটি পাওয়া গেছে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাদের জন্য আপিলের পথ উন্মুক্ত আছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!