1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মায়ের দোয়া নিয়ে মনোনয়ন জমা দিলেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী নূরুল

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩.০৮ পিএম
  • ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মায়ের দোয়া ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল। সোমবার দুপুরে তিনি মাকে সালাম করে ঘর থেকে বেরিয়ে পুরাতন বাসস্টেশনস্থ কার্যালয়ের সামনে আসেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাদেরকে সঙ্গে নিয়ে তিনি বাদ জোহর জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দেন।
এসময় নূরুলের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আকবর আলী, আতম মিছবাহ, এডভোকেট শেরেনুর আলী, কাজি নাসিম উদ্দিন লালা, ফুল মিয়া, সোহেল আহমদ, মোনাজ্জির হোসেন সুজন, মোরশেদ আলম প্রমুখ।
মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপি প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, দলীয় সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ ভোটারের দোয়া নিয়ে মনোনয়ন জমা দিয়েছি। আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ মর্যাদাপূর্ণ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন। ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে আমি তাদের মর্যাদা রক্ষা করবো।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!