1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সুনামগঞ্জে বিএনপির চার প্রার্থীর সাক্ষাৎ

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০.০৪ এএম
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পুলিশ সুপার এবিএম জাকিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মনোনীত চারজন সংসদ সদস্য প্রার্থী ও দলের শীর্ষ নেতৃবৃন্দ। তারা একটি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন। শনিবার বিকেলে জেলার এই উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থী কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মো. আনিসুল হক ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. নূরুল ইসলাম নূরুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মইনুদ্দিন সুহেল, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরেনূর আলী, রেজাউল হক, আ ত ম মিসবাহ প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আমরা আজ চার প্রার্থীসহ বিএনপির একটি প্রতিনিধি দল জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেছি। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এ জন্য দলের পক্ষ থেকে তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেছি। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি নির্বাচনকালীন সকল আচরণবিধি প্রতিপালনে আমাদের দল বদ্ধপরিকর। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থী কয়ছর এম আহমদ বলেন, বিএনপি মনে করছে আগামীর নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ-সুষ্ঠু হবে। এই নির্বাচনে সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করবে। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে প্রশাসনের প্রতি আমাদের আহ্বান। আমরাও নির্বাচনী আচরণবিধি মেনে চলবো। জেলা পুলিশ পুপার এবিএম জাকির হোসেন জানান, নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ বাহিনী জড়িত রয়েছে। সে জন্য বিএনপি প্রার্থীগণ সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন। শুধু তারা শুধু নয়, বিভিন্ন দল এসেছিল। সবাই নির্বাচন সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে করতে চান। নির্বাচনী সকল নিয়ম-নীতি পালনে, আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রত্যাশা জানিয়েছেন তারা। নির্বাচন সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো বলে সকল দলকে আশ্বস্ত করা হয়েছে। বিএনপি’র প্রার্থীদের সৌজন্য সাক্ষাতের ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বিএনপির প্রার্থী ও নেতৃবৃন্দরা সাক্ষাৎ করেছেন। তারা নির্বাচনী আচরণবিধি ও নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা করেছেন। তারা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সহযোগিতা প্রত্যাশা করেছেন। আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা তুলে ধরা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!