1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তারেক রহমানকে দেখতে রাজধানীর পথে পথে লাখ লাখ মানুষ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩.৪২ পিএম
  • ৩৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনার অনুষ্ঠানস্থল বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩০০ ফুট এলাকা ঘিরে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার দুপুরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সড়ক ও তার আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়, মঞ্চের সামনে এবং আশপাশে কোনো জায়গা নেই দাঁড়ানোর। এই বিশাল জমায়েতে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষজনও এসেছেন। প্রিয় নেতাকে দেখতে সবাই উচ্ছসিত।

সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসেন দলের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, গণসংবর্ধনার অনুষ্ঠানস্থলের মঞ্চ প্রস্তুত।
মঞ্চে রয়েছে ১৯টি চেয়ার। মঞ্চের চারপাশে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

দীর্ঘ ১৭ বছর পর আজ দুপুরে বাংলাদেশে এলেন তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনা মঞ্চে আসছেন তারেক রহমান।

রাজধানীর কুড়িলের সড়ক থেকে শুরু করে ৩০০ ফিট সড়কে গণসংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে বিভিন্ন রঙের ব্যানার-ফেস্টুন।

নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!