1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

পিআর পদ্ধতির কথা বলে জনগণকে ধোকা দিচ্ছে একটি দল: কামরুজ্জামান কামরুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯.৩৫ এএম
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির কথা বলে একটি দল জনগণকে ধোঁকা দিচ্ছে। নির্বাচনে তারা টিকতে পারবে না বলেই আজ এই পদ্ধতির কথা বলছে। নির্বাচনে ধানের শীষের জোয়ারে হারিয়ে যাবার ভয়ে তারা এসব কথা বলছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হোন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া এবারের সম্ভাব্য প্রার্থী কামরুল আরো বলেন, যদি নির্বাচন হয়, তাহলে এই দলটি ধানের শীষ প্রতীকের জোয়ারে ভেসে যাবে। সেই ভীতিতেই তারা এখন পিআর পদ্ধতি নিয়ে মাঠে নেমেছে। কিন্তু জনগণ পিআর পদ্ধতি চায় না। দেশের মানুষ উৎসবমুখর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, তা আজ জনগণের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা যখন ৩১ দফা নিয়ে তৃণমূলে যাই, তখন গণজোয়ার সৃষ্টি হয়। আগামীর রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা এই ৩১ দফাই।

পথসভায় তাহিরপুর উপজেলা ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। সভায় তাঁরা ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বাজারে বিশাল মিছিলও করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!