1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৫০ পিএম
  • ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ মারুফ মিয়া (১৯) তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কসবা (এনায়েতগঞ্জ) গ্রামের বাসিন্দা আবু শহিদের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর জগন্নাথপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশ জানায়, জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের জনৈক আব্দুল্লাহর বাড়ির দক্ষিণ পাশে গোপন সংবাদের ভিত্তিতে রাণীগঞ্জ-জগন্নাথপুর সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসআই তানজির আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গাজাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। ঘটনাস্থলেই তার নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

অভিযানে এসআই মোহাম্মদ আব্দুল বাতেন, এএসআই দিবাস চন্দ্র দাস, কনস্টেবল ফরিদ মিয়া, কনস্টেবল আদিলুর রহমান, কনস্টেবল শামছুল হক ও কনস্টেবল কাওছার আহমদ অন্তরের নেতৃত্বাধীন পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

এস আই আব্দুল বাতেন বলেন, গ্রেফতারকৃত মারুফ মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!