1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৪.২৭ পিএম
  • ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ¯েœহা চক্রবর্তীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় দায়ী বাস চালককে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আল্টিমেটামের মাথায় গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল বৃহষ্পতিবার রাতে বাস চালক জাকির আলমকে গ্রেপ্তার করে। বাস চালক জাকির সিলেটের বিশ্বনাথ থানার মাহতাবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
উল্লেখ্য গত ৬ আগস্ট সুনামগঞ্জ সিলেট সড়কের বাহাদপুরপুর নামক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ¯েœহা চক্রবর্তী, টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রী আফসানা খুশীসহ তিনজন সিএনজি যাত্রীকে চাপা দেয় জাকির আলমের বাসটি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আরো দুইজন যাত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বাসচাপায় সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়।
এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল বৃহষ্পতিবার সড়ক অবরোধ করে দোষীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল। শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ির বিরুদ্ধে সড়কে অভিযানও পরিচালনা করে। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়েছিল ঘাতক বাস চালককে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের নির্ধারিত আল্টিমেটামের মধ্যেই র‌্যাব মূল আসামি অভিযুক্ত বাসচালক জাকিরকে গ্রেপ্তার করেছে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকবিল হোসেন বলেন, আমরা দোষীদের গ্রেপ্তারে যে আল্টিমেটাম দিয়েছিলাম সেই সময়ের মধ্যে বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিরাপদ সড়কের দাবি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি আমাদের রয়ে গেছে। এই দাবিতে আমরা জনগণকে নিয়ে আন্দোলন করে যাবো।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ বলেন, বাসচালক জাকিরকে গ্রেপ্তার করে জয়কলস হাইওয়ে পুলিশের কাছে হস্থান্তর করে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!