1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১০.৫৫ এএম
  • ৪৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘সুনামগঞ্জ রিপোর্টার্স ইফনিটি’। বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট।
সাংবাদিক মাসুম হেলাল ও ইমরানুল হক চৌধুরীর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সুজনের জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রওনক আহমদ বখত, জেলা বিএনপির সহ-সভাপতি নাদির আহমদ, আবুল মনসুর শওকত, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট শেরেনূর আলী, সুজনের জেলা সাধারণ সম্পাদক আলী হায়দার, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, সেলিনা আবেদীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, জেলা শ্রমিক লীগ আহ্বায়ক সেলিম আহমদ, জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, সাংবাদিক সেলিম আহমদ তালুকদার, জসিম উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আহমদ নূর, আবাবিল নূর, শামছুজ্জামান স্বপন, ইয়াসিনুল রশিদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী, কুলেন্দু শেখর দাস, ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, সাংবাদিক একেএম মহিম, পৌর কাউন্সিলর আহমদ নূর, যুবদল নেতা সুহেল মিয়া, ব্যবসায়ী হাজি সুমন আহমদ, নূরুল হাসান আতাহার, কৃষক নেতা আব্দুল কাইয়ুম, সাংবাদিক ঝুনু চৌধুরী, মাসুম মিয়া, সাহাবুদ্দিন আহমেদ, অরুণ চক্রবর্তী, মাহমুদুর রহমান তারেক, আমিনুল ইসলাম, আব্দুস সালাম, আমিনুল হক, বিপ্লব রায়, আশিক পীর, শহীদনূর আহমদ, রুজেল আহমদ, ফুয়াদ মনি, আব্দুল কাইয়ুম, মুশাহিদ রাহাত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সে দেশের সরকারের মদদে চালানো গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্বের বিবেকবান প্রতিটি মানুষকে সোচ্চার হতে হবে। এই গণহত্যা বন্ধে বিশ্বের পরাশক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি রাখাইন থেকে বিতাড়িত নির্যাতিত রোহিঙ্গা স্মরণার্থীদের যাবতীয় মানবিক সহযোগিতা প্রদানে বাংলাদেশকে বিশ্ববাসীর সহযোগিতা করতে হবে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!