1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

জামালগঞ্জে উদীচীর ভাসান পানির কথা মঞ্চস্থ

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ৪.২০ পিএম
  • ৫৭৯ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা উদীচী নাট্য বিভাগের পরিবেশনায় জামালগঞ্জ উদীচীর আয়োজনে জেলার হাওরপাড়ের কৃষক, মৎস্যজীবীদের সংকটের মুহূর্তে ভাসান পানিতে মাছ ধরার অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে মঞ্চস্থ হলো নাটক ‘ভাসান পানির কথা’। বুধবার বিকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাগনার হাওর পাড়ের লক্ষীপুর বাজারে মৎস্যজীবীদের ভাসান পানিতে মাছ ধরার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে হাজারো দর্শকের উপস্থিতিতে গণনাট্য ‘ভাসান পানির কথা’ মঞ্চস্থ হয়।
ভাসান পানিতে মাছ ধরার অধিকার যে হাওরপাড়ের মানুষের অধিকার সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই ‘ভাসান পানির কথা’ নাটকের বিষয়বস্তুু। নাটকটি রচনা করেছেন সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং নির্দেশনা দেন তানভীর হাসান।
নাটক মঞ্চায়নের সময় জেলে ও কৃষকেরা ভাসান পানিতে মাছ ধরার অধিকার ও হাওরের ফসলহানির ঘটনায় দুর্নীতিবাজদের শাস্তির দাবি জানানো হয়।
জামালগঞ্জ উদীচীর সভাপতি আকবর হোসেন বলেন, “এই নাটকের কাহিনী, চরিত্র, সংলাপ এবং অভিনয় দর্শকদের নতুন চেতনায় উজ্জীবিত করার ক্ষেত্রে প্রেরণা সৃষ্টি করেছে। হাওরবাসীর নতুন চিন্তা ভাবনায় অনুপ্রাণিত করবে। ‘ভাসান পানিতে মাছ ধরতে না পারলে অনেক কৃষক ও মৎস্যজীবীরা না খেয়ে মারা যাবেন। তাই বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই নাটকের মাধ্যমে খেটে খাওয়া মানুষরা গতানুগতির জীবনযাত্রার হাজারো সমস্যা সমাধানের পথ পেতে পারে এই নাটকের মাধ্যমে।’
ভাসান পানি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুস সালাম মাহবুব, পুলক রাজ, তুষার তালুকদার, রূপক রাজ, মিঠুন তালুকদার, পিয়াল, কংকন, শিমুল, সাগর, পলাশ, মাছুম, অনিক, বায়োজিদ, শাহরিয়ার, জাওয়াদ, শিউলি, নিলু ও প্রিয়াংকা।
নাটক শেষে স্থানীয় সংগঠক আজাদ হোসেন বাবলু,সুব্রত পুরকায়স্থ,আব্দুল আহাদ, আখতারুজ্জামান, রফিকুল ইসলাম রানা,দিল আহমেদ,বাপ্পী বর্মন,নেহার দেবনাথ,কামরুল ইসলাম আলমগীর,শিপন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!