1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

ধর্মপাশা উপজেলা বিএনপি’র কর্মী সভা

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৫.১৭ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি’র আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কোর্ট প্রাঙ্গণ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এড. নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায়। প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটি ও সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আনিসুল হক, আব্দুল মোতালিব খান, আনসার উদ্দিন, রেজাউল হক, প্রয়াত সাবেক জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী সালমা আক্তার, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্ত, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন স্বপন, ধর্মপাশা উপজেলা কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল হক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রহমত, সাবেক জেলা কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্রো প্রমুখ।
এসময় সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন বলেন, ‘গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই’। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাঁধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। এছাড়াও বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই অনতিবিলম্বে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেয়ার দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!