1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে এক নারী নিহত, আহত -৪

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯.৩০ এএম
  • ১০১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জ – সিলেট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার নীলপুর বাজার এলাকায় ট্রাক সিএনজি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন চারজন। রবিবার দুপুরে নীলপুর বাজার সংলগ্ন রাবারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগম শান্তিগঞ্জ উপজেলার ইমামনগর গ্রাতের মৃত আব্দুল কাহারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সুনামগঞ্জের দিকে আসছিল। দুপুরে সিএনজিটি সুনামগঞ্জ সিলেট সড়কের রাবার বাড়ি এলাকায় পৌছলে সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সিএনজি যাত্রী রাজিয়া বেগম মারা যান। এসময় সিএনজি ড্রাইভারসহ আরো চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
সদর মডেল থানার এস আই মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে কাউকে পাইনি।
ঘটনাস্থলেই সংঘর্ষে রাজিয়া বেগম নামে এক মহিলা নিহত হয়েছেন এবং সিএনজি যাত্রী আহত হয়েছেন। আমরা মৃতদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!