1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ মিছিল

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৬.৩৩ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ার::
সচিবালয়ে আনসার সদস্য কর্তৃক শিক্ষার্থীদের মারধর, ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সুনামগঞ্জের প্রতিবাদ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী এমএ বারী, উসমান গনী, বায়েজিদ আহমেদ, উম্মে তাবাসসুম প্রমুখ।
এ সময় তারা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা সরকার ও দেশকে অস্থিতিশীল করতে নানা ছদ্মবেশ আত্মপ্রকাশ করে ষড়যন্ত্র করছে। ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ভাবে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে যে কোনো মূল্যে সমুন্নত রাখা হবে।
এ সময় আনসার সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান শিক্ষার্থীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!