1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৫.০৩ পিএম
  • ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কেন্দ্রীয় কর্মসূচির অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। বৃহষ্পতিবার দুপুরে জেলা বিএনপির পুরাতন বাসস্টেশনস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। বক্তারা সদ্য ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গণহত্যাকারী উল্লেখ করে তাকে দেশে ফিরিয়ে এনে ফাসির দাবি জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, নাদির আহমদ, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট মাশুক আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলাল, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা কৃষকদল সভাপতি আনিসুল হক প্রমুখ।
প্রধান অতিথি কলিম উদ্দিন মিলন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে কোন অন্যায় কাজে সম্পৃক্ত হওয়া যাবেনা। সন্ত্রাস ও চাদাবাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যারা এসব কাজ করবে আমরা তাদেরকে আইন শ্খৃলা রক্ষাকারী বাহিনীর হাতে তোলে দেব। দলে নতুন কোন পার্টির লোকদের আনাগোণা নিষিদ্ধ করেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!