1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

সুনামগঞ্জ পৌর শহরে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম :: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৭.৩৩ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এবার ঝাড়– হাতে নেমেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক পরিষ্কার করতে দেখা যায়। এসময় শহরের দোকানদারদের যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বানও জানানো হয়।
সোমবার দুপুর দেড়টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় দেখা যায় সুনামগঞ্জ পৌর কলেজের শরির চর্চা শিক্ষক আলমগীর কবীর তার কলেজের স্কাউট শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। তিনি জানান, সকালে শহরের কাজির পয়েন্ট থেকে তারা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। পরে পৌর মার্কেট, ট্রাফিক পয়েন্ট, কালিবাড়ি মোড়, পুরাতন বাসস্টেশন পর্যন্ত তারা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরিচ্ছন্নতা অভিযানকালে যেসব ব্যবসায়ীরা সড়কের পাশে দোকানদারি করছেন তাদেরকে রাস্তায় ময়লা না ফেলার জন্য আহ্বান জানান তারা।
পৌর কলেজের শিক্ষার্থীরা ছাড়াও সুনামগঞ্জ শহরে সাধারণ শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পাশাপাশি তারা ট্রাফিকের দায়িত্বও পালন করেন।
শিক্ষক আলমগীর কবির বলেন, তারুণ্য এই দেশকে রাঙাতে পারবে। তাদেরকে যেভাবে সাধারণ জনতা সহযোগিতা করছেন তাতে দেশে বিরাট পরিবর্তন আসবে বলে আমি মনে করি। তারুণ্যের এই স্পিড ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!