1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

সুনামগঞ্জে ইন্টারনেটবিহীন সময়ে বিদ্যুৎ অফিস থেকে জরুরি সেবা নিয়েছেন ৩০ হাজার গ্রাহক

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৭.৫২ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:;
ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সুনামগঞ্জের প্রায় ৩০ হাজার প্রিপেইড গ্রাহক বিদ্যুৎ অফিসে এসে লাইনে থেকে দিনভর ভোগান্তি সয়ে সেবা নিয়েছেন। বিদ্যুৎ বিভাগ রাত ১০ টা পর্যন্ত টানা এই সেবা দিচ্ছে।
সুনামগঞ্জ বিদ্যুৎ অফিসের উপসহকারি প্রকৌশলী আব্দুল আলীম জানান, বৃহষ্পতিবার রাত থেকেই ইন্টারনেট বন্ধ আছে। বৃহষ্পতিবারে বিদ্যুতের কোনও সমস্যা না থাকলেও শুক্রবার থেকে প্রিপেইড গ্রাহকরা মিটার রিচার্জ করতে পারছেন না। এই সময়ে তারা অফিসে এসে ভিড় জমান। শুক্রবারে সুনামগঞ্জ অফিস থেকে দেড় হাজার, শনিবার সাড়ে ৪ হাজার, রবিবার প্রায় ৫ হাজার এবং সোমবার প্রায় ৩ হাজার গ্রাহককে সেবা দেওয়া হয়েছে। তিনি জানান, সুনামগঞ্জ বিদ্যুত অফিসের আওতায় ৩৩ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে প্রিডেইপ সংযোগ আছে ৩১ হাজার গ্রাহকের। মাত্র ২ হাজার গ্রাহক পোস্টপেইড মিটারের আওতায় রয়ে গেছেন।
দিরাই উপজেলা বিদ্যুত বিভাগের প্রকৌশলী জানান, দিরাইয়ে মোট গ্রাহক ১৮ হাজারের মধ্যে মাত্র ১৩টি সংযোগ আছে পোস্টপেইড। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রায় ৩ হাজার গ্রাহককে সেবা দিয়েছেন তারা। প্রায় ২২ লাখ টাকার রিচার্জ করেছেন গ্রাহকরা।
ছাতক বিদ্যুৎ অফিসের সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, ছাতকে প্রায় ৪০ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে ২৮ হাজার গ্রাহক প্রিপেইড সংযোগ নিয়েছেন। শুক্রবার প্রায় ১ হাজার, শনিবার ৩ হাজার, রবিবার ৪ হাজার এবং সোমবারেও প্রায় ২ হাজার প্রিপেইড গ্রাহক সেবা নিয়েছেন। রাত ১০ টা পর্যন্ত তারা সেবা দিচ্ছেন বলে জানান তিনি।
জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ অফিসের প্রকৌশলী জানান, এ উপজেলায় তাদের প্রায় ২৪ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে প্রিপেইড সংযোগ নিয়েছেন ২০ হাজার গ্রাহক। শনিবার থেকে তারা তিনটি কাউন্টার খুলে প্রায় ৩ হাজার গ্রাহককে সেবা দিয়েছেন।
তবে জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর উপজেলা পল্লী বিদ্যুতের আওতায় থাকায় তাদেরকে প্রিপেইড মিটারের ভোগান্তি পোহাতে হচ্ছেনা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!