1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সিলেটের বন্যা : যুক্তরাজ্য সহায়তা দিচ্ছে ৪ কোটি টাকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১১.০৯ এএম
  • ১০৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ হাজার পাউন্ড (৪.৫ কোটি টাকা) মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, সিলেটের বন্যা-দুর্গত এলাকায় ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই লাখ ৬০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। বাংলাদেশে বর্তমান বন্যায় এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১৪.৮ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেটে যুক্তরাজ্যের এ সহায়তা স্টার্ট ফান্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত হবে এবং কারিতাস বাংলাদেশ বাস্তবায়ন করবে। এর মাধ্যমে নগদ সহায়তা, বিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সরবরাহ করবে। এটা বন্যা মোকাবিলায় বাংলাদেশ সরকারের চলমান প্রতিক্রিয়ার পরিপূরক হবে।

যুক্তরাজ্য বিশ্বব্যাপী মানবিক তহবিল, যেমন- ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড (ডিআরইএফ) এবং জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ডের (সিইআরএফ) একটি উল্লেখযোগ্য সহায়তাকারী দেশ।

এ দুটি সংস্থা বাংলাদেশের উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সরবরাহ, আশ্রয়, স্বাস্থ্য সহায়তা এবং নগদ সহায়তার জন্য মোট ৮৯.৫ কোটি টাকা সহায়তা দিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!