1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

ইউপি সদস্যদের বিরুদ্ধে সুরমা ইউপি চেয়ারম্যানের সাংবাদিক সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৮.৪৩ পিএম
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ১১জন ইউপি সদস্য চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাবের আবেদন করায় তাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন চেয়ারম্যান। মঙ্গলবার দুপুরে উকিলপাড়া রেজা কমপ্লেক্সে তিনি একাই সাংবাদিক সম্মেলন করে ইউপি সদস্যদের বিরুদ্ধে প্রকল্প নিতে অনৈতিক চাপ ও মিথ্যাচারের অভিযোগ আনেন। তিনি কোনও অনিয়ম ও দুর্নীতির সঙ্গেও যুক্ত নন জানিয়ে বলেন, এরা ষড়যন্ত্রকারী। মিথ্যা অভিযোগ এনে আমার চরিত্র হনন করতে চায়।
সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, আমি এদের অত্যাচারে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্ত আইনজীবী আমাকে মানা করেছেন। তাই আমার বক্তব্য নিয়ে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছি। নির্বাচিত হওয়ার পরই ইউপি সদস্যরা প্রকল্পের বরাদ্দ নয়ছয় করতে অনৈতিক চাপ দিচ্ছেন। তারা প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই ভাগ বাটোয়ারা করে নিতে চান। তাদের এসব কাজে উৎসাহ ও সহযোগিতা দেন ইউপি সচিব। আমি এসব কাজে প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করে অনাস্থার আবেদন জানিয়েছেন বলে শুনেছি। তিনি বলেন, ইউনিয়নে আগের মতো বরাদ্দ আসেনা। তাই বেশি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা যায়না। কিন্তু প্রকল্প আসলেই ইউপি সদস্যরা অনৈতিক চাপ দিয়ে প্রকল্প আতœসাত করতে চান। আমি তাদের সুযোগ না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!