1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

আসামিকে ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়ায়, এসআইয়ের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১২.১৯ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিরাজগঞ্জে আসামি ধরতে গিয়ে সরস্বতী নদীতে ডুবে পুলিশের এক এসআইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উল্লাপাড়া থানার ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান।

মৃত ৪৫ বছর বয়সী মোহাম্মদ রেজাউল ইসলাম শাহ নঁওগা জেলার পত্নীতলা এলাকার বাসিন্দা এবং রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন।

তার স্ত্রী নাসরিন সিরাজগঞ্জ কোর্ট পুলিশের সিএসআই হিসেবে কর্মরত রয়েছেন। এই পুলিশ দম্পত্তি সিরাজগঞ্জ শহরের একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সুপার বলেন, “একটি দস্যুতা ও চুরি মামলার গ্রেপ্তার হওয়া আসামি নাজমুলকে নিয়ে এসআই রেজাউল মালামাল উদ্ধারের জন্য গিয়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই আসামি পালানোর জন্য দৌড় দেয়।

“এ সময় রেজাউলও পেছনে পেছনে পাট ক্ষেতের ভেতর দিয়ে দৌড় দেন। এক পর্যায়ে ওই আসামি সরস্বতি নদীতে ঝাঁপ দেয়। এ সময় রেজাউলও তাকে ধরতে ঝাঁপ দেন। এক পর্যায়ে পানিতে ডুবে রেজাউলের মৃত্যু হয়।”

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, পলাতক আসামি নাজমুলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

রায়গঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বলেন, “গত ৩ জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার একটি বাড়িতে স্বর্ণালংকারসহ মালামাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমুলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। সকাল ১০টার দিকে এসআই রেজাউল ইসলাম হাটিকুমরুল এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করেন।

“এরপর চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য তাকে নিয়ে ধোপাকান্দি এলাকায় যান এসআই রেজাউল। সেখান থেকে আসামি নাজমুল পালানোর জন্য পুলিশের পিকআপ ভ্যান থেকে লাফ দিয়ে দৌড় দেয়।”

তিনি বলেন, “রেজাউলও নাজমুলের পিছনে দৌড় দিলে নাজমুল নদীতে ঝাঁপ দেয়। এসআই রেজাউলও নদীতে নামেন। এক পর্যায়ে নাজমুল সাঁতরে পালিয়ে গেলেও রেজাউল নদীতে তলিয়ে যায়।”

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরুল ইসলাম বাবু বলেন, “সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌছে নদী থেকে এসআই রেজাউলকে উদ্ধার করা হয়। এরপর তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!