1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

সিলেট সিটির ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১২.১৫ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে
?????????????????????????????????????????????????????????

হাওর ডেস্ক::
সিলেট নগরীতে সিটি করপোরেশনের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে নগরীর টিলাগড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি মো. হারুনূর রশিদ চৌধুরী।

নিহত মুহিবুর রহমানের (৩৫) বাড়ি সুনামগঞ্জ জেলায়। তিনি সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, “টিলাগড় জামে মসজিদের সামনে ড্রেনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। তখন পাশের একটি বাউন্ডারি দেয়াল ধসে পড়ে শ্রমিক মুহিবুরের উপর। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

শাহপরাণ থানার ওসি জানান, নিহতের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!