1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

ভারতের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১২.২৩ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ওয়ানডে বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি নিতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অনুরোধে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান তিনি।বিসিসিআইয়ের পক্ষ থেকে আবারও ভারতের সাবেক এই অধিনায়ককে কোচের দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হয়। তবে এবার রাজি হননি রাহুল দ্রাবিড়। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল দ্রাবিড় অধ্যায়।

এরপরই শুরু হয়েছে জল্পনা কে হতে যাচ্ছেন ভারতের নতুন কোচ। গুঞ্জনটা ছিল বেশ আগে থেকেই। রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর ভারতের জাতীয় দলের কোচ হচ্ছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর, ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছিল এমনটাই। সেটাই সত্যি হয়েছে। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ মঙ্গলবার ঘোষণা করেছেন, ভারতের পুরুষ সিনিয়র দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর।

আগামী সাড়ে তিন বছরের জন্য ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেলেন গম্ভীর। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।

জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গৌতম গম্ভীরকে প্রধান কোচের খবর নিশ্চিত করে লেখেন, ‘অনেক আনন্দের সঙ্গে আমি ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে মিস্টার গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি। আধুনিক দিনের ক্রিকেট দ্রুত পরিবর্তিত হচ্ছে, গৌতম এই পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন। তার ক্যারিয়ারে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমি বিশ্বাস করি ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে গৌতম আদর্শ।’

তিনি আরও লিখেছেন, ‘টিম ইন্ডিয়ার জন্য তার স্পষ্ট ভিশন, বিশাল অভিজ্ঞতার কারণে তাকে এই রোমাঞ্চকর ও সবচেয়ে আকাঙ্ক্ষিত কোচিংয়ের ভূমিকায় সঠিক ব্যক্তি হিসেবে বসিয়েছে। তার এই নতুন যাত্রায় বিসিসিআই পূর্ণ সমর্থন করে।’

আগে কোচিং করানোর অভিজ্ঞতা নেই গম্ভীরের। তবে কলকাতা নাইট রাইডার্সসহ একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির মেন্টর ছিলেন তিনি। সম্প্রতি তার হাত ধরে ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয় সাবেক ওপেনার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!