1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

  • আপডেট টাইম :: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭, ৬.০১ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের অন্তত ২০জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের গলায় ফুলের মালা দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হকসহ উপজেলা বিএনপি-ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
তৃণমূল আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সক্রিয় কর্মীরা বিএনপিতে যোগদান করায় তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করেন নেতৃবৃন্দ। এ উপলক্ষে শ্রীপুর বাজারে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, আ.লীগ নেতা শাহনূর মিয়া ও তাহের মেম্বারের নেতৃত্বে অন্তত ২০জন সক্রিয় কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা খসরুল আলম, ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!