1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার বর্ষপুর্তি পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭, ৫.২৮ পিএম
  • ৫০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার বর্ষপুর্তি পালিত হয়েছে। গত সোমবার রাত ৮ টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ বর্ষপুর্তি অনুষ্ঠান পালিত হয়। পত্রিকার উপদেষ্টা সম্পাদক মানবেন্দ্র দাসের সভাপতিত্বে ও দৈনিক সুনামগঞ্জের সময় এর সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম। বিশেষ উপস্থিত হিসেবে ছিলেন ২৮ বর্ডার গার্ড সুনামগঞ্জের অধিনায়ক লে: কর্ণেল নাসির উদ্দিন (পিএসসি), সিভিল সার্জন ডা: আশুতোষ দাস, সাবেক প্রেসক্লাব সভাপতি বিশিষ্ঠ আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী, সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা ও লেখক আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রওনক আহমদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় সদস্য তারেক আল মঈন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময়ের সহ সম্পাদক জসিম উদ্দিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধ মাছুম হেলাল, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জাকির হোসেন, উড়াল প্রকাশের স্বত্বাধিকারী আলী সিদ্দিকী, শেখ জাকারিয়া, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটি’র সাধারন সম্পাদক মাহবুবুর রহমান পীর, প্রাক্তন ছাত্রনেতা মিজানুর রহমান রাসেল, দৈনিক সুনামগঞ্জ সময়ে’র বার্তা সম্পাদক অরুণ চক্রবর্তী, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আল হেলাল, এস এ টিভি প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলে কথা পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, যমুনা টেলিভিশন প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, ডিবিসি টেলিভিশন প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক আজকালের প্রতিনিধি আমিনুল হক, বাংলানিউজ প্রতিনিধি আশিকুর রহমান পীর, দৈনিক বিজয়ে’র কন্ঠ প্রতিনিধি শহিদনুর, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, ফরিদ আহমদ, দৈনিক সুনামগঞ্জের সময়ে’র স্টাফ রিপোর্টার রুজেল আহমদ, চিত্রগ্রাহক শহিদুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সময় পত্রিকার নির্বাহী সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে লেখিকা রাখি জাহান, লাকি আক্তার (দিবা) ও নাজনিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কেক কেটে বর্ষপুতি অনুষ্ঠানের শুভ সুচনা করেন। প্রধান অতিথি বলেন, হাওরকন্যা সুনামগঞ্জে ৬টি দৈনিক যারা বের করেছে তাদের বুকের পাঠা আছে। এখানে কোন প্রাইভেট কোম্পানির ইনভেস্ট নেই। নিজেদের পরিশুদ্ধ করার জায়গা তৈরী করেছে এ গণমাধ্যম গুলো। দৈনিক সুনামগঞ্জের সময় নবজাতক একটি পত্রিকা। অনাগত ভবিষ্যতের জন্য এ পত্রিকা তার ঐতিহ্য বজায় রেখে চলেছে। পেশাদারিত্বের জায়গায় নিজেদের গড়ে তোলার আহবান জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!