1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১

দোয়ারাবাজারে আ.লীগের ঈদপুনর্মিলনী

  • আপডেট টাইম :: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭, ১.৪৫ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে ইউনিয়ন আ’লীগের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা সদরের প্রাবাসী আব্দুল হাসিমের বাড়ীতে সদর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা ফরিদ আহমদ তারেক। আ’লীগ নেতা আব্দুল হাসিমের সভাপতিত্বে ও দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রলীগ আহবায়ক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ঈদপুনর্মিলনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল হান্নান, আ’লীগ নেতা জাহান আলী, এ্যাডভোকেট জুলহাস মিয়া, রিয়াছত আলী, আফতির আলী, দুলাল মিয়া, কামালপাশা, হাফিজুর রহমান, বাবুল মিয়া, আমজাদ হোসেন, হুমায়ুন কবীর জলিল, আবুল হাসনাত, আমীর হোসেন, নরসিংপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ মো. ফরিদ মিয়া, আব্দুল বাতিন, আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগ নেতা জিয়াউর রহমান, তোফায়েল আহমদ, কুদরত আলী, সমর আলী, আব্দুস সাত্তার, সিরাজ মিয়া, মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টুকু, আফসান হোসেইন, হুমায়ুন আহমদ, মনির হোসেন, মাশুক মিয়া প্রমুখ। ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহমদ তারেক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের মনোনয়ন প্রত্যাশী। দলীয় মনোনয়ন আমি না পেয়ে অন্য কেউ পেলেও আমি নৌকার পক্ষে নির্বাচনী কাজ করবো। তাই নির্বাচনের আগে তৃণমুল পর্যায়ে আ’লীগের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!