1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

মাশার কণ্ঠে শচীন কর্তার ‘রঙ্গিলা’ গানটি

  • আপডেট টাইম :: রবিবার, ৯ জুন, ২০২৪, ১.২৬ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলা সংগীতের জনপ্রিয় পুরনো গান নতুন আয়োজনে উপস্থাপন করছে সংগীত পরিচালক পাভেল আরিনের ‘লিভিং রুম সেশান’। সংগীতের নতুন এই প্ল্যাটফর্ম এবার নিয়ে এল শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’ গানটি।

লিভিং রুম সেশানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের শিল্পী মাশা ইসলাম।

পাভেল আরিন বলেন, “লিভিং রুম সেশনের গানগুলো যখন বাছাই করা হচ্ছিল, তখন শচীন দেব বর্মণের বেশ কিছু গান আমাদের তালিকায় ছিল। তার মধ্যে ‘রঙ্গিলা’ গানটি বাছাই করার একটা বিশেষ ঘটনা রয়েছে। আর সেটা আমার শৈশবের স্মৃতির সঙ্গে সম্পর্কিত।

“ছোটবেলায় নানিবাড়ি যেতে খেয়া পার হতে হত। তখন খেয়া মাঝির মুখে প্রথম এই গানটি আমার শোনা। সেই থেকে গানটি কানে লেগে আছে। পরে জানতে পারি গানটি শচীন দেব বর্মণের।”

গানের নতুন সংগীতায়োজন নিয়ে পাভেল বলেন, “মাশা ইসলাম যত্ন করে গানটি ধারণ করেছেন। সংগীতায়োজনে চেষ্টা করেছি গানের বাণী এবং গায়কিকে প্রাধান্য দিতে। আশা করি গানপ্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে রঙ্গিলা গানটি ভালো লাগবে।”

গানের অডিও প্রোডাকশান করেছে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট।

এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান এবং গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান প্রকাশিত হয়েছে লিভিং রুম সেশান থেকে।

এ প্লাটফর্মে প্রকাশিত গানগুলোতে মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমাকে গাইতে দেখা গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!