1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ পৌরশহরের পশুর হাটের ইজারাদারের ধৃষ্টতাপূর্ণ প্রচারণায় ব্যাপক প্রতিক্রিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭, ১০.১৪ এএম
  • ৪০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠ ইজারা নিয়ে সারা পৌর শহরের অলিগলি নিজের দাবি করে মাইকিং প্রচারণা করছেন। অস্থায়ী ইজারা নেওয়া সরকারি জুবিলী স্কুল মাঠের বাইরে গিয়ে পুরো শহরের অলিগলি নিজের ইজারাকৃত দাবি করে ক্রেতাদের হাসিল প্রদানের মাইকিং প্রচারণায় শহরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মাইকিং প্রচারণায় ওই ইজারাদার বাজারের বাইরে শহরের আনাচে-কানাচে গরু কিনার পর হাসিল না দিলে কোরবানিতে ইজারাদার শরিক থাকবেন ফতোয়া জারি করে রাতদিন প্রচারণা চালাচ্ছেন।
জানা গেছে শহরের আরপিন নগরের জসিম উদ্দিন দিলীপ নামের জনৈক ব্যক্তি বরাবরের মতো এবারও সুনামগঞ্জ শহরে অস্থায়ী পশুর হাটের ইজারা নেন। প্রশাসন এবছর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ কোরবানির বাজার হিসেবে ইজারা দেয়। কিন্তু কয়েকদনি ধরে ওই ইজারাদার বাজারের বাইরেও শহরের আশপাশে কোথাও গরু কেনাকাটা করলে তাকে হাসিল দেওয়ার প্রচারণা চালাচ্ছেন। হাসিল না দিলে তিনি কোরবানীতে শরিক থাকবেন বলেও ফতোয়া দিচ্ছেন।
এ বিষয়ে সুনামগঞ্জের তরুণ সংগঠক সালেহীন চৌধুরী শুভ বলেন, ইজারাদারের এটা ধৃষ্টতা। সরকার তাকে বাজার হিসেবে নিদিষ্ট এলাকা দিয়ে হাট স্থাপনের অনুমতি দিয়েছেন। পুরো শহর ইজারা দেওয়া হয়নি। তিনি হাটের বাইরে গরু কেনাকাটার উপর হাসিল দাবি করে মাইকিং প্রচারণা করেছেন তা করার অধিকার তার নেই। কারণ এটা কেবল প্রশাসন করতেই পারে। অবিলম্বে এমন ধৃষ্টতাপূর্ণ মাইকিং প্রচারণা বন্দে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জসিম উদ্দিন দিলীপের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!