1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শ্রীরামসী গণহত্যাদিবস পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ২.৪১ পিএম
  • ৫৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
৩১ আগস্ট ১৯৭১। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম শ্রীরামসিতে ইতিহাসের নারকীয় গণহত্যা সংগঠিত হয়েছিল। পাকিস্তানী হায়েনারা গ্রামের স্কুলঘরে জোরপূর্বক শান্তি কমিটির সভা ডেকে সেখান থেকে শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবি, সরকারি চাকুরিজীবীসহ ১২৬ জনকে হাত পিছমোড়া করে বেধে ব্রাশ ফায়ারে হত্যা করে।
ইতিহাসের এই হৃদয়বিদারক গণহত্যা দিবসটি প্রতি বছরই এলাকাবাসীর উদ্যোগে পালিত হয়ে থাকে। আজও বিশেষভাবে উদযাপিত হয়েছে। এ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শ্রীরামসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রীরামসী শহীদ স্মৃতি সংসদের সভাপতি প্রভাষক নুর মোহাম্মদ জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ পরিকল্পনা প্রতি মন্ত্রী এম.এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মো. সাদিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, স্থানীয় ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সংগঠনের সাবেক সভাপতি হাজী আব্দুল কাইয়ূম মশাহিদ, শ্রীরামসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী ও সংগঠনের সাবেক সভাপতি বাবুল মিয়া প্রমুখ।
এদিকে আজিজুস সামাদ আজাদ ডনও তার কর্মী সমর্থকদের নিয়ে বৃহষ্পতিবার সকালে শ্রীরামসীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে আসেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!