1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

শাল্লায় কলেজ শিক্ষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৬.৩২ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সর্বোচ্চ বিদ্যায়তন শাল্লা ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যাপক রূপচাদ দাস গত উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জামানত হারানো পরাজিত প্রার্থী দীপু রঞ্জন দাস কর্তৃক মারধরের প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছেন এলাকাবাসী। কর্মসূচিতে ওই শিক্ষকের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও অংশ নিয়ে নিন্দা ও ঘৃণা জানিয়ে দীপুর বিচার দাবি করেন। গত রবিবার দীপু রঞ্জন দাস ও তার দোকান কর্মচারী কলেজ শিক্ষককে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় শাল্লা উপজেলায় নিন্দার ঝড় বইছে।
মঙ্গলবার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিল পরবর্তী পথসভায় বক্তারা অবিলম্বে দীপুকে আইনের আওতায় নেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সুধাকর দাস, শ্রীবাস দাস, মো. আব্দুর রব, বদর উদ্দিন আহমদ, রজত কান্তি দাস, অনুজিত দাস প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!