1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবিতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৮.৪৩ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মুনাফার বদলে সাধারণ মানুষ ও সবুজ পৃথিবীকে গুরুত্ব দিয়ে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) সুরক্ষা নীতি পরিবর্তনের দাবি জানিয়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন হয়েছে সুনামগঞ্জে। হাওরের কৃষকরা কর্মক্ষেত্রে থেকে নিজ নিজ উদ্যোগে অভিনব শোভাযাত্রা বের করেন। ২৫ এপ্রি বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর পাড়ের রঙের বাজারে এ কর্মসূচি পালিত হয়। উন্নয়ন সংস্থা হাউস, ক্লিন ও বিডব্লিওজিওডি ‘প্রটেক্ট পিপল এন্ড প্রানেট ওভার প্রফিট’ শিরোনামে এই অভিনব কর্মসূচীর আয়োজন করেন। অংশগ্রহণকারী হাওরের নারী, কৃষক ও তরুণেরা কৃষিকাজে ব্যবহৃত লাঙ্গল, জোয়াল, জাল, কোদাল ও কাঁচিসহ জীবন ও জীবিকার সাথে সম্পর্কিত উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
অংশগ্রহনকারীরা পরিবেশগত এবং সামাজিক সুরক্ষা, শ্রমের মান এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে ন্যায্য ও ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর নিশ্চিতকরণ, জীবাশ্ম জ্বালানি ও ভুয়া প্রযুক্তিতে বিনিয়োগ বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন করে বাংলাদেশকে সহায়তা করা এবং এডিবির লাভজনক কার্যক্রম বন্ধ করণের দাবি জানান।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, অনির্বান মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, পরিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ, যুবনেতা বাবলু মিয়া, মাহিন চৌধুরী, আকাশ মিয়া, রিনা বেগম, ফারজানা আক্তার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!