1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

নিজস্ব ব্যবস্থাপনায় স্মার্ট কার্ড ছাপানো শুরু ইসির

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ৪.০১ পিএম
  • ৩৬৫ বার পড়া হয়েছে

অনলাইন::
নিজস্ব ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড ছাপানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার থেকে নিজস্ব জনবল দিয়ে স্মার্ট কার্ড ছাপানোর কাজ শুরু হয়েছে বলে দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন সভা শেষে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন।
চুক্তি অনুযায়ী ফ্রান্সের কোম্পানি অবার্থুর কাজ করতে না পারায় একমাসের বেশি সময় ধরে স্মার্ট কার্ড ছাপানো বন্ধ ছিল।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশন স্মার্ট কার্ড প্রিন্টের কাজ নিজেই করছে। আজ (রবিবার) থেকেই এর কাজ শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘বর্তমানে কমিশনের কাছে ৭.৫ মিলিয়ন ব্ল্যাংক কার্ড আছে। সেগুলো দিয়েই প্রিন্টের কাজ আপাতত চালিয়ে যাওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে ইসি ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘গত জুনের ৩০ তারিখে তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ইসি তাদের সঙ্গে এ চুক্তি আর নবায়ন করেনি।’
তাদের বিরুদ্ধে আইনগত কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, জানতে চাইলে ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘তাদের সঙ্গে আমাদের টাকা পয়সার যে লেনদেন আছে, আইনি যে বিষয়গুলো আছে, সেগুলো একজন আইনজীবীকে দিয়ে যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কমিশন সভায় স্মার্ট কার্ডের বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলে ইসি ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘কমিশন স্মার্ট কার্ড বিতরণের জন্য চোখের আইরিশ এবং দশ আঙুলের ছাপ নেওয়ার যে মেশিন কেনার কথা, তার জন্য অনুমোদন দিয়েছে। এ ক্ষেত্রে প্রত্যেকটি উপজেলার জন্য একটি করে আইরিশ এবং একটি করে ফিঙ্গার প্রিন্ট মেশিন কেনার সিদ্ধান্ত হয়েছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!