1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

দিরাইয়ে পিআইওর দুর্নীতির প্রতিবাদে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৫৭ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম নজরুল ইসলামের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা মিলে তার অপসারণ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টায় দিরাই উপজেলা পরিষদের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সদস্যরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নিয়ে ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেন স্থানীয় সরকারের টিআর, কর্মসৃজনসহ সব প্রকল্পে কমিশন না দিলে বিল আটকে দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম নজরুল ইসলাম। তাকে কমিশন দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা যথাযতভাবে কাজ করাতে পারেন না। তাই অবিলম্বে তাকে অপসারণ করে স্থানীয় সরকারের উন্নয়ন প্রকল্পে যথাযতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান স্থানীয় সরকারের এসব নির্বাচিত জনপ্রতিনিধিরা।
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রফিনগর ইউপি চেয়ারম্যান শৈলেন চন্দ্র তালুকদার, তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ, করিমপুর ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, রাজানগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ প্রমুখ।
তার বিরুদ্ধে ব্যব্সথা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরও লিখিত অভিযোগ দেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!