1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জে দপ্তরী নিয়োগে সনদ জালিয়াতির মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ৫.২৩ পিএম
  • ৫২২ বার পড়া হয়েছে

ভ্রাম্যামাণ প্রতিনিধি::
জামালগঞ্জে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগে জালিয়াতির অভিযোগে জয়কুল ইসলাম সার্টিফিকেট জাল করে চাকুরী করায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট জামালগঞ্জ, সুনামগঞ্জ আদালতে দুই প্রধান শিক্ষকসহ ৩জনের বিরুদ্ধে ফেনারবাক ইউনিয়নের হঠামার গ্রামের মৃত হেকমত আলীর ছেলে আমিন উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের জানুয়ারীতে হঠামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরীর শূন্য পদে নিয়োগে মো. জয়কুল ইসলাম তার অষ্টম শ্রেণীর পাশ প্রত্যায়নপত্র দিয়ে চাকুরী করছেন। কিন্তু পকৃতপক্ষে সে নিরক্ষর। টাকার মাধ্যমে নিরক্ষর জয়কুল দিরাই থানার রফিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার কাছ থেকে ভুয়া সনদপত্র সংগ্রহ করে হঠামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিন্দ্র কুমার দাসের সহযোগীতায় চাকুরীতে নিয়োগ লাভ করেন। পাশাপাশি জাতীয় পরিচয় পত্রেও তার নিরক্ষরতার প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে বিজ্ঞ আদালত জামালগঞ্জ থানাকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশ প্রদান করেন।
ভুয়া সনদে চাকুরীর ব্যপারে অভিযুক্ত জয়কুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকের কাছে নিরক্ষরতার কথা স্বিকার করে সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন।
এ ব্যপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম জানান-অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান অভিযোগ তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!