1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে ড. রফিকুল ইসলাম তালুকদারের গণসংযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ৫.১৮ পিএম
  • ৫০৬ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর::
বঙ্গবন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ড. রফিকুল ইসলাম তালুকদার সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে ও হাট বাজারে গণসংযোগ, পথসভা ও মত বিনিময় করেছেন।
বৃগস্পতিবার (২৪আগস্ট) দিনব্যাপী সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার তাহিরপুর উপজেলার উপজেলা সদর, শ্রীপুর উত্তর-দক্ষিণ সহ বিভিন্ন ইউনিয়ন, লামাগাও, সোলেমানপুর, বাগলি, শ্রীপুর, বালিয়া ঘাট, কাউকান্দি ও বাদাঘাটসহ বিভিন্ন বাজার ও গ্রামে জনসংযোগ এবং মতবিনিময় করেন। এ সময় তিনি পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার ত্যাগ-তিতীক্ষা, অর্জন এবং সরকারের সাফল্যগাঁথা তুলে ধরেন। গণসংযোগ পুর্বে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতা কর্মী ও সাধারন জনগণ তাকে সংবর্ধনা জানায়। গণসংযোগ শেষে সন্ধ্যায় তাহিরপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে ড.মোহাম্মদ রফিকুল ইসলাম মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি ১৫ ও ২১ আগস্টের ট্র্যাজেডিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানান। সেই সাথে ২১ আগস্টের গ্র্যানেড হামলাসহ জননেত্রীর উপর সকল হামলা ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং সকল বাঁধা ও ষড়যন্ত্র সমূলে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনাকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ক্ষমতায় আনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী এবং জনগণের প্রতি ঐক্যবব্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, জননেত্রী ও দল যাকেই মনোনয়ন দিবেন তার জন্যই আমাদের নিবেদিত ভাবে কাজ করতে হবে। নৌকার বিজয়ের প্রশ্নে সর্বতোভাবে ঐক্য বজায় রাখতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!