1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জে বিএনপি সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনকি সম্পাদকসহ ৫৯ নেতাকর্মীর নামে মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ১১.২৪ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
বিএনপি জামায়াতের ডাকা হরতালের সময় সুনামগঞ্জের মদনপুর পয়েন্টে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক-সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে গাড়ি ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে ৫৯ জনকে। এছাড়াও আরো ২০-২৫জনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃহষ্পতিবার সুনামগঞ্জ সদর থানার এসআই মো. কাওসার মামুদ তোরণ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে এজাহারভুক্ত আসামিরা গত বুধবার (৮ নভেম্বর) সকালে লাটিসোটা, রড ও ইটপাটকেল নিয়ে অবরোধের সমর্থনে পিকেটিংয়ে নামেন। তারা বেআইনীভাবে একাধিক গাড়ি ভাঙ্গচুর করে সড়ক পথে নৈরাজ্য সৃষ্টি করে। এতে জনমনে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাষ্ট্র ও জনগনের জানমালের নিরাপত্তা বিধানে এই মামলা দায়ের করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারভূক্ত আসামিরা হলেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা কৃষক দল সভাপতি আনিছুল হক, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক তারেক মিয়া, যুবদল নেতা শহিদুল ইসলাম, মাহবুব ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল ইসলাম সৌরভ, যুবদল নেতা শাহ ফরহাদ, সাইফুল ইসলাম, আতিকুর রহমান, সজল আহমদ, জাবের আহমদ, নূর আলী, আমির উদ্দিন, মহিবুর রহমান মানিক, তোফাজ্জল হোসেন, চান মিয়া, সিজিল মিয়া, রুবেল, রমজানুল করিম পাপন, নাঈম আহমদ শিশির, কাউসার আহমদ, রেজওয়ান আহমদ, জহির উদ্দিন, নুরুল, সুপ্রিয়, জাহিদুল হক, ইকবাল হোসেন, হুশিয়ার আলী, মাহমুদুল হাসান মিলন ও খয়রাত মিয়া। এছাড়াও আরো ২০-২৫জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী মামলার ঘটনা স্বীকার করে বলেন, রাষ্ট্র ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। সড়কপথে নৈরাজ্য সৃষ্টিকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!