1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

তৃতীয়বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য হলেন সজীব রঞ্জন দাশ

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ১১.১২ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশ তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন। ৩১ জুলাই ২০২৩ সোমবার, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্ব্ক্ষরিত দলীয় প্যাডে ২০২৩-২০২৫ সনের কমিটিতে ৮৬ সদস্য বিশিষ্ট উপকমিটির অনুমোদন দেন। এতে ৩৬ নং সদস্য মনোনীত হয়েছেন সজীব রঞ্জন দাশ।
উল্লেখ্য এর আগের দুটি কমিটিতেও তিনি এই উপকমিটির সদস্য ছিলেন।
সজীব রঞ্জন দাশ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে তাকে সিআইপি মর্যাদা দিয়েছে সরকার। তিনি এফবিসিসিআইয়ের পরিচালক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট। ইউরো বাংলা পেট্টোলিয়াম কম্পানির ম্যানেজিং ডিরক্টরও তিনি। বাংলাদেশে রপ্তানীখাতে তার ভূমিকা রয়েছে।
সজীব রঞ্জন দাশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হওয়ায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও ব্যবসায়ীরা অভিনন্দন জানিয়েছেন। সজীব রঞ্জন দাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নীতি নির্ধারনী মহলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!