1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

২৪ জেলার পুলিশ সুপার বদলি

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৭.২৭ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এক জেলা থেকে তাদের অন্য জেলায় বদলি করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

বদলি হওয়া এসপিরা হলেন- বিশেষ শাখার মো. আজিম-উল-আহসানকে ঝিনাইদহ জেলায়, পুলিশ সদরদপ্তরের মো. মনজুর রহমানকে মৌলিভীবাজার জেলায়, ট্যুরিস্ট পুলিশের সৈকত শাহীনকে বান্দরবান জেলায়, বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলামকে নাটোর জেলায় ও নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমানকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির মুক্তাধরকে খাগড়াছড়ি জেলায়, ডিএমপির উত্তর প্রসাদ পাঠককে ঠাকুরগাঁও জেলায়, এসবির জিএম আবুল কালাম আজাদকে রাজবাড়ী জেলায়, ডিএমপির আবুল হাসনাত খানকে বাগেরহাট জেলায়, ডিএমপির মোহাম্মদ তারেক বিন রশিদকে লক্ষ্মীপুর জেলায় ও শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে জামালপুর জেলায় বদলি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে বদলি হওয়া এসপিরা হলেন- ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানকে বিশেষ শাখায় (এসবি), মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহীর পুলিশ সুপার এ, বি, এম, মাসুদ হোসেনকে ডিএমপিতে, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হককে ট্যুরিস্ট পুলিশে, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এছাড়া রাজবাড়ীর পুলিশ সুপার এম, এম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনে, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জ ডিআইজির অফিসে, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হককে রাজশাহী মহানগরীতে, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), পিরোজপুর পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে বিশেষ শাখায় (এসবি), পুলিশ সদরদপ্তরের মোছা. শামিমা আক্তারকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সরকার ওমর ফারুককে রাজশাহী মহানগরীতে ও পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!