1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ

গৌরারংয়ে ভিজিএফএর চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ: গরিবরা বঞ্চিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১১.০৫ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বিতরণকৃত ভিজিএফ এর চাল গরিব ও অসহায়দের বদলে স্বচ্ছলদের মধ্যে বিতরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্দ অসহায় লোকজন গত ২৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করে সহায়তা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যানকে তলব করে স্বচ্ছতার ভিত্তিতে ঈদের চাল বিতরণের নির্দেশনা দিলেও সেটা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন ২৬ জুন লালপুর এলাকায় গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদেরকে তালিকাভূক্ত না করে যারা তুলনামূলক স্বচ্ছল, চেয়ারম্যান ও মেম্বারদের নির্বাচনে খেটেছেন তাদেরকে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চালের জন্য নাম দেওয়া হয়েছে। তারাই চাল পেয়েছেন। ১নং ওয়ার্ডের রাবিয়া বেগম, সমদ আলী, দারগা আলী, মরম আলী, সকিনা, ৩নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের রোনিয়া আক্তার, মজিদা বেগম, সাহাব উদ্দিন, নূরনেছা, মহিবুরসহ অন্তত অর্ধশত অসহায় ও হতদরিদ্ররা জানান, তাদের বদলে চেয়ারম্যান মেম্বার ধনীদের নাম দিয়েছেন। তারাই ১০ কেজি করে ঈদের চাল পেয়েছেন।
রাবিয়া বেগম বলেন, আমার অনেক পুরুতা। তারারে লইয়া কষ্টে আছি। কত অনুরোধ করলাম মেম্বার চেয়ারম্যান সাবরে। তারা কেউ আমার নাম দিলনা। যারারে দিল তারা ধনী লোক।
কুতুবপুরের মনিরা বেগম বলেন, আমরা ঈদের চাল পাইবার উপযুক্ত। কিন্তু আমরারে দেয়নাই। কয়েকবার গিয়া ঘুইরা আইছি। শেষে ইউএনও সাবের কাছে গিয়াও বিচার দিছি। তারবাদেও পাইছিনা।
ইউপি চেয়ারম্যান শওকত আলী বলেন, আমাদেরকে অল্প নাম দেওয়া হয়েছে। অথচ এই চাল ও সহায়তা পাওয়ার উপযুক্ত কয়েক হাজার মানুষ। যার কারণে সবাইকে দেওয়া সম্ভব হয়নি। তালিকায় কোন অনিয়ম ও স্বজনপ্রীতি হয়নি বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!