1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে নুরের ৩ বার বৈঠক হয়েছে : ফিলিস্তিনের রাষ্ট্রদূত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৮.৫২ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের স‌ঙ্গে তিনবার বৈঠক করেছেন গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুর। কাতার, দুবাই ও ভারতে এই তিন দফা বৈঠক হয়েছে বলে দা‌বি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

বৃহস্প‌তিবার (২২ জুন) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে মোসাদের সঙ্গে নুরের বৈঠক নি‌য়ে এ দা‌বি করেন রাষ্ট্রদূত। রোহিঙ্গাদের জন্য ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির খাদ্য সহায়তা অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ফিলিস্তিন দূতাবা‌স।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের, আমাদের গোয়েন্দা সংস্থার ছবি পেয়েছি। যদি তিনি (নুর) অস্বীকার করে থাকেন, সেটা ফিলিস্তিনের জন্য ভালো। তবে যদি সত্য হয়ে থাকে, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।’

রামাদান আরো বলেন, ‘মোসাদ থেকে টাকা নেওয়া কখনো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।

এ সময় রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর আরো জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে ৭০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে ওআইসিভুক্ত দেশগুলো। চার হাজার পরিবারের কাছে এ খাদ্যসামগ্রী পৌঁছে যাবে।

১৯ জুন সংগঠনবিরোধী অভিযোগ এনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে। এ ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই নুরের বিরুদ্ধে লেনদেন, মোসাদের সঙ্গে সম্পর্কসহ নানা অভিযোগ তুলে পাল্টা ঘোষণা দেন রেজা কিবরিয়া। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্যসচিব করেন তিনি। মঙ্গলবার (২০ জুন) রাতে নুরকে গণঅধিকার পরিষদের সদস্যসচিব থেকে অব্যাহতি দেন রেজা কিবরিয়া।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!