1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

ঢলে ও বৃষ্টিতে ভরা নদ-নদীর পানি বাঁধ কেটে ডুকানো হচ্ছে হাওরে

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৮.৫৫ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বর্ষণে পানি বাড়লেও সব নদ নদীর পানি এখনো বিপৎসীমার নিচে। তবে গত ১২ জুন থেকে জেলার নদ-নদীতে পানি বাড়ছে। নদীতে পানি বাড়লেও হাওরের ফসল রক্ষা বাঁধের কারণে পানির আধার হাওরে পানি নেই। তাই এসব বাঁধ কেটে হাওরে পানি প্রবেশের সুযোগ করে দিচ্ছে প্রশাসন। দেশি মাছ যাতে ডিম ছাড়ে এবং নদীর উপর পানির চাপ কমে এ জন্য হাওরে পানি প্রবেশ করানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
শনিবার দুপুরে শাল্লা উপজেলার দাড়াইন নদী তীরে নির্মিত ছায়ার হাওরের ফসলরক্ষা বাধের কয়েকটি অংশ কেটে বৃহত্তম ওই হাওরে পানি প্রবেশ করানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের নেতৃত্বে প্রশাসনের সংশ্লিষ্টরা ভেরাডহর, মাউতি বাঁধসহ কয়েকটি বাঁধ কেটে দেন। এছাড়াও একটি স্লুইস গেট কেটে দেন। একই সময়ে তাহিরপুর উপজেলার বৃহত্তম হাওর শনির হাওরের কয়েকটি বাঁধ কেটে দিয়ে ওই হাওরে পানি প্রবেশ করানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!