1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৭.০৪ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এমএ মান্নান ভিডিও বার্তায় আয়োজনের সফলতা কামনা করে স্মার্ট বাংলাদেশ গঠনে ততরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের সভাপতি ইনতেজাম তাহবিরের সভাপতিত্বে ও নন্দিনী কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানস, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ বিএমএ’র সাধারণ সম্পাক ডা. এম নূরুল ইসলাম, বুয়েটের সহকারি অধ্যাপক ঐশী রায়, সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদীন প্রমুখ।
অতিথিবৃন্দ সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!