1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সুনামগঞ্জে শিশু মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৭.০৩ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বুধবার সকালে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সুনামগঞ্জ এড়িয়া প্রোগ্রামের উদ্যোগে শিশু মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

” বাল্যবিবাহ বন্ধ করি, শিশু বান্ধব নগর গড়ি” এই স্লোগান কে সামনে রেখে শিশু মেলার মাধ্যমে প্রায় ২ শতাধিক শিশু ও অভিভাবকের অংশ গ্রহণে শিশুদের নিরাপদ রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় ।

ছিল শিশু অধিকার ও বাল্য বিবাহ নিরোধক সময়োপযোগী তিনটি স্টল, যেখানে শিশুদের অধিকার বিষয়ক প্রচার-প্রচারণা করা হয় ।

ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিমের সভাপতিত্বে ও পার্টিচিয়া রিচিলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,বিশেষ অতিথি সুনামগঞ্জ পৌরসভার মহিলা প্যানেল মেয়র সৈয়দা জাহানারা বেগম,সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ & চাইল্ড প্রজেক্টর অফিসার অপূর্ব সিচিম, ন্যাশনাল চাইল্ড ফোরামের সভাপতি দুর্বার সামিত আদি প্রমুখ।

এসময় বক্তারা বলেন আমাদের শিশুরাই আগামির বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে ভবিষ্যৎ। তাই এখন থেকে যদি তারা সুন্দর স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে না পারে তবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে না। বক্তারা শিশুদের প্রতি অভিভাবক ও আমাদের সকলকে আরো বেশি মানবিক হওয়ার আহবান জানান।

এ সময় তারা বাল্য বিবাহ যেন না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখার কথা বলেন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!