1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বঙ্গবন্ধু সেতুতে বুধবার পৌনে ৩ কোটি টাকা টোল আদায়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৪.৩৩ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ঈদের ছুটি শুরুর প্রথম দিন বুধবার বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়েছে; তাতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই টোল আদায় হয়েছে, যা গত ক‌য়েক দি‌নের তুলনায় বেশি।

এই সময়ে ঢাকা থে‌কে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৮২০টি প‌রিবহন পারাপারে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। আর উত্তরবঙ্গ থে‌কে ঢাকার দিকে ১৫ হাজার ২৪৯ পরিবহন পারাপারে ১ কো‌টি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে।

২৪ ঘণ্টার হিসেবে সব মিলিয়ে ২ কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকায় আদায় হয়েছে বলে জানান তিনি।

স্বাভাবিক সময় সেতুতে এক থেকে দেড় কোটি টাকার মতো টোল আদায় হয়। তবে ঈদ যত ঘনিয়ে আসছে যানবাহনের চাপ ততো বাড়ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার রোজার ঈদ হবে বাংলাদেশে। ট্রেন ও বাসের আগাম টিকেটের যাত্রীরা ঢাকা ছাড়তে শুরু করেছেন গত সোমবার থেকে। সেই হিসেবে বুধবার ছিল ঈদযাত্রার তৃতীয় দিন।

এবার ঈদের ছুটি শুরু হবে শুক্রবার থেকে। তবে তার আগে বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। আর বুধবার শবে কদরের ছুটি। ফলে ঈদের ছুটি কার্যত শুরু হয়ে গেছে বুধবার থেকেই। ঈদযাত্রার মূল চাপও বুধবার থেকে শুরু হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!