1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম তালুকদার আর নেই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ৩.৫৬ পিএম
  • ৬২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গৌরারং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলার বিশিষ্ট বয়োজ্যেষ্ট ব্যক্তিত্ব শতবর্ষী আব্দুল হেকিম তালুকদার আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ শহরের হাছননগরস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সম্প্রতি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে মারা গেছেন। তার ছেলে মো. আবু সুফিয়ান সুনামগঞ্জের একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিশিষ্ট লেখক। শুক্রবার বাদ জুমআ (দুপুর ২টায়) নিজ গ্রাম সদর উপজেলার জগাইরগাও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার যানাজা অনুষ্ঠিত হবে সেখানে তাকে দাফন করা হবে।
আব্দুল হেকিম তালুকদার ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ১৯৭১ সনে তার সন্তান মো. আবু সুফিয়ান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার অপরাধে তাকে বাড়ি থেকে তুলে এনে শহরের পিটিআই টর্চার সেলে মানসিক নির্যাতন করে পাকিস্তানী হানাদার বাহিনী। এক পর্যায়ে তাকে হত্যার চিন্তা করে পাকিস্তানী বাহিনী। তখন আব্দুল হেকিম তালুকদারের ঘনিষ্ট শহরের উকিলপাড়া মিনিস্টার বাড়ির শান্তিবাহিনীর জনৈক ব্যক্তির মধ্যস্ততায় তিনি রক্ষা পান। তবে এ জন্য তাকে তার প্রিয় সন্তানকে ত্যায্যপুত্র করার অঙ্গিকার করতে হয় পাকিস্তানী হানাদার বাহিনীর কাছে।
আব্দুল হেকিম তালুকদারের মতৃ্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আব্দুল হেকিম তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!