1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে ডাকাতি: গুলিতে আহত ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ৩.১৩ পিএম
  • ৫১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে বন্দুক নিয়ে সশস্ত্র ডাকাতদল হানা দিয়েছে। এসময় সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদলের আক্রমণে আক্রান্ত হয়েছে ৫ জন। এর মধ্যে গুলিবিদ্ধ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় বৃহষ্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে বৃহষ্পতিবার মধ্যরাতে গ্রামের লাল মিয়ার বাড়িতে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। ডাকাতরা অস্ত্রের মুখে ঘরের লোকদের জিম্মি করে মহিলাদের নাক ও কানের স্বর্ণালঙ্কার খোলতে গেলে তারা চিৎকার করেন। এসময় ডাকাতরা গুলি ছুড়ে। গুলিতে আহত হন গন্ধর্বপুর গ্রামের আব্দুল হেকিম (৩৫), সাহেব আলী (৪০) ও আব্দুর রউফ (৪৪)। তবে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গরুসহ প্রায় ৫ লাখ টাকার মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়।
জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!