1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

হাওর রক্ষা বাঁধের অনিয়ম দুর্ণীতির মামলায় চেয়ারম্যানকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ৯ আগস্ট, ২০১৭, ৩.৩০ পিএম
  • ৫৮৩ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সস্পাদক কর্তৃক দায়েরকৃত বহুল আলোচিত হাওর রক্ষা বাঁধের অনিয়ম দূর্ণীতির মামলায় ইউপি চেয়ারম্যানকে জড়ানোর প্রতিবাদে সংবাদসম্মেলন করেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর উইনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। বুধবার ১ টায় রাজানগর ইউানিয়ন পরিষদের আযোজনে স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী, রাজানাগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদিকুর রহমান, ইউপি সদস্য শাহাজাহান মিয়া, আবু তাহের, জগদিশ চন্দ্র দাস, মছদ্দর মিয়া, সজল দাস, আজাদ মিয়া, লেবু মিয়া,সফিকুল ইসলাম ও নারী সদস্য সবিতা রানী তালুকদার। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, আমি যে বাঁধের পিআইস’র সভাপতি ছিলাম সে বাঁধটি আজও এ ভরা বর্ষা মৌসুমে বিদ্যমান রয়েছে। কোন ধরণের যাচাই বাচই ছাড়াই আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্যেশ্যে এলাকায় আমার একটি প্রতিপক্ষ মহলের প্ররোচনায় মামলায় আমাকে আসামী করা হয়েছে। কালিয়াকোটা হাওর বাঁধ প্রকল্প নং ১৮২ যার সরকারি বরাদ্ধ ১ লাখ ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৬০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বাঁধের উপর মাটি কাটা, বাঁশ ও বস্তা ক্রয় এবং বস্তায় মাটি ভরাট বাবদ ব্যয় হয়েছে ৮৫ হাজার টাকারও বেশি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!