1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জামালগঞ্জে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের সাংগঠনিক সফর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭, ৩.০৮ পিএম
  • ৫৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলায় কমিটি গঠনের লক্ষে সাংগঠনিক সফর করেছেন। সফর উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরির হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল-আজাদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি আকবর হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক বিজন সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, অ্যাড. রহুল তুহিন, সালেহীন চৌধুরী শুভ ও রাজু আহমদ।
মতিবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার। সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সমাজকর্মী জুলফিকার চৌধুরী রানা, আলী আক্কাস মুরাদ, কৃষক নেতা মতলিব মিয়া, আওয়ামী লীগ নেতা সুব্রত পুরকায়স্থ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, কাসেম আখঞ্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, জাকির হোসেন, আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, মো. শাহাবউদ্দিন, আবুল জাহেদ, সানোয়ার হোসেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান তালুকদার, আমিরুল হক মনির, আবুল কালাম প্রমুখ।
সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদকে আহবায়ক, প্রদীপ কুমার মজুমদার মিনু, ওয়ালী উল্লাহ সরকার, অ্যাড. নাসিরুল হক আফিন্দি ও জুলফিকার চৌধুরী রানাকে যুগ্ম আহবায়ক এবং সাংবাদিক অঞ্জন পুরকায়স্থকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!