1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ

টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছল ইংল্যান্ড দল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.২২ পিএম
  • ৪৮২ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আজ শুক্রবার সকাল ৮টার দিকে দুটি ফ্লাইটে ইংলিশ ক্রিকেটাররা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারপর একই বাসে চেপে রওনা হন টিম হোটেলের দিকে।

আগামী ১ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৩ মার্চ। প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। একই ভেন্যুতে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ১২ আর ১৪ মার্চ মিরপুর শেরে বাংলায় হবে বাকি দুটি ম্যাচ।

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ড টি-২০ দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!