1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি মুকুট-পলিনের: খুনিদের বিচারের দাবি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.১২ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন গত ১১ ফেব্রুয়ারি সম্মেলনে সভাপতি নির্বাচিত নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। তারা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ঘাতকদের হাতে শহিদ বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদের আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। দুই নেতা বঙ্গবন্ধুর পলাতক খুনিসহ সব খুনী ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি কার্যকরেরও আহবান জানান।
এছাড়া একই দিনে দুই নেতা ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃিতিতেও শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ছাতক পৌর মেয়র কালাম চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহবায়ক খায়রুল হুদা চপল ,এফবিসিসিআই পরিচালক সুজীব রঞ্জন দাশ ,সাবেক সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ্র দাশ, সাবেক তথ্য গবেষণা সম্পাদক শামীম চৌধুরী, সুনামগঞ্জ সদর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা  চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এডভোকেট আজাদুল ইসলাম রতন, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া, আওয়ামী লীগ নেতা এডভোকেট নজরুল ইসলাম,জন্টু তালুকদার, শফিকুল ইসলাম, আফজাল হোসেন,  এডভোকেট শুকুর আলী, এডভোকেট চান মিয়া,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমল কর  সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান সেন্টু, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুসনা হুদা, সাংগঠনিক সম্পাদক ফারহানা ইমা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আবেদিন, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, শ্রমীকলীগ নেতা রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সহ সভাপতি লিখন আহমেদ, সহ সভাপতি শামসুল আবেদিন রাজন সহ সভাপতি ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ প্রমুখ।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বিশেষ মুনাজত করেন নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!