1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

তাহিরপুরে নীলাদ্রী লেকে গোসলে নেমে ঢাকার পর্যটক ওয়াহিদ পলিন নিখোঁজ

  • আপডেট টাইম :: শনিবার, ৫ আগস্ট, ২০১৭, ১০.০৭ এএম
  • ৩৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে নীলাদ্রী লেকে (মুক্তিযোদ্ধা উপত্যকা) গোসল করতে নেমে ওয়াহিদ পলিন নামের এক পর্যটক নিখোঁজ রয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে স্থানীয় পুলিশ ও জনতা চেষ্টা করছে। ওয়াহিদ পলিন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন বলে জানা গেছে।
তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫জন বন্ধু-বান্ধব নিয়ে ঢাকায় বসবাসকারী ওয়াহিদ পলিন সুনামগঞ্জে বেড়াতে আসেন গত শুক্রবার। শুক্রবার টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেন। শনিবার সকালে তাহিরপুর উপজেলার পরিত্যাক্ত টেকেরঘাট খনিজ প্রকল্পের লেকে বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরতে আসেন তিনি। সীমান্তের এই নীলাভ লেকে গোসল করতে নেমে নিখোঁজ হন পলিন। সঙ্গীরা অনেক খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে স্থানীয়দের সহায়তা চায়। স্থানীয় জনতা, পুলিশ, বিজিবি নিখোজ পর্যটককে উদ্ধারে চেষ্টা করছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, ওয়াহিদ পলিন নামের এক পর্যটক যুবক টেকেরঘাট লেকে নেমে নিখোজ হয়েছেন। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করেন জেনেছি। তবে এখনো তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!